কলমের কান্না
-----------০০০০০ মো: শফিকুর রহমান ০০০০০----------------
হে স্বাধীনতাকামী, মানবতা প্রেমিক
তুমি কি দেখেছ কলমের কান্না
তুমি কি কেঁদেছ তার সাথে।
যদিও তুমি সিক্ত নয়নে
দেখে থাকো কলমের কান্না।
যদি সত্যি দেখে থাকো,
তোমার সিক্ত নয়ন দু'টি
রক্তে ভেজা সলিলে কেঁদে উঠবে।
জেগে উঠবে তোমার প্রতিটি রক্ত ফোটায় উষ্ণতা,
প্রতিশোধ নেওয়ার কঠিন যন্ত্রনা।
এখনি চাইবে তুমি সকল
অন্যায়, অপরাধ, অত্যাচারকে
এক মুষ্টি বেঁধে, জ্বলন্ত আগুনে পুড়ে ছাই করে দিতে।
হে স্বাধীনতাকামী, মানবতা প্রেমিক
তুমি কি দেখেছ কলমের কান্না
তুমি কি কেঁদেছ তার সাথে।
যদিও তুমি সিক্ত নয়নে
দেখে থাকো কলমের কান্না।
যদি সত্যি দেখে থাকো,
তোমার সিক্ত নয়ন দু'টি
রক্তে ভেজা সলিলে কেঁদে উঠবে।
জেগে উঠবে তোমার প্রতিটি রক্ত ফোটায় উষ্ণতা,
প্রতিশোধ নেওয়ার কঠিন যন্ত্রনা।
এখনি চাইবে তুমি সকল
অন্যায়, অপরাধ, অত্যাচারকে
এক মুষ্টি বেঁধে, জ্বলন্ত আগুনে পুড়ে ছাই করে দিতে।
