twitter
rss

undefined
**** *** আপনাকে স্বাগতম******* আপনার কবিতাটি মেইল করুন। তা প্রকাশ করা হবে, এই ওয়েব সাইটে। এ ই-মেইল ঠিকানা amarkobita.tk@gmail.com পাটিয়ে দিন।*** **** পরীক্ষা মুলক প্রচার, সাইটে কাজ চলছে।
মো: শফিকুর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মো: শফিকুর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আমাদের ছোট দেশ
মোঃ শফিকুর রহমান।
আমাদের ছোট দেশ চলে
ঋণ করে করে......
এর মাঝে কিছু টাকা চুরি হয়ে
চলে যায় নেতাদের পকেটে,
কেউ কিছু বললে চড় কষে তারে গালেতে।

আমাদের ছোট দেশ চলে
ঋণ করে করে......
ঋণের বোঝা মাথায় করে
নবজাতক আসে ধরনীতে,
মনে মনে এভাবে যে, আমাদের
পূর্বপুরুষেরা এত বড় বোঝাটা
আমাদের মাথাতে রেখে গেল কেন?

আমাদের ছোট দেশ চলে
ঋণ করে করে......
তাই আমরাও ভাবি, ঋণের বোঝাটা
আরো অনেক বড় করে রেখে যাব
আমাদের ভবিষৎ প্রজন্ম নবজাতকের মাথাতে।

আমাদের ছোট দেশ চলে
ঋণ করে করে......
এভাবে যদি ঋণের বোঝাটা বড় হতে থাকে
তাহলেতো কোনদিনও
মাথা উচু করে দাঁড়াতে পারবেনা
আমাদের ছোট দেশটা,

ভেঙ্গে যাবে একদিন বোঝার ভারে।








আমি আর কাঁদতে চাই না
মোঃ শফিকুর রহমান।


আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে
হাজার মাজলুমানের রক্তে
ভেজা তোমার দেহটা।

নিপীড়ন আর কান্নার আর্তনাদ
একবারও তোমার হৃদয় ভেদ করেনা,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

বোমার বিকট শব্দে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে
তোমার রূপ দেখিতে আসা
নতুন শিশুটির দেহটা,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

ধর্ষিতা নারীর চিৎকার, আর
জীবন্ত ছেড়া মানব দেহের আর্তনাদ
তোমাকে একবারও শংকিত করেনা,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

জীবন্ত আগুনে পোড়া আর
একটি মাত্র বুলেটে প্রাণহীনতা
তোমাকে একবারও চিন্তিত করেনা
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

নিরীহ নিরাপরাধ মানুষের গলায়
ঝুলন্ত ফাঁসির দড়ি
তুমি একক দৃষ্টিতে দেখ,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

ধর্ষিতা প্রিয়ার চোখের জল দেখা
নিজের সর্বচ্চ হারিয়ে পথে
পথহীন দীগান্ত বিহীন উম্মাদ হওয়া,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

শ্রমিকের বুকে আকাশ ছোয়া
দালানের ভিত্তি স্থাপন করে
অত্যাচারী শোষক ধনীরা,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

অনাহারী শিশুর চোখের জল
গৃহকর্তীর হাতে নির্যাতিত
গৃহকর্মী শিশুর আর্তনাদ
তোমার বিবেকে একবারও বাধা দেয় না
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

মিথ্যার ছায়াতলে নাচে দুষ্ট লোকেরা
তুমি তাদের কোন বাধা দেওনা
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

সীমান্তে কাঁটা তারে ঝুলন্ত
শিশুর দেহ থেকে ঝরে
পড়ে তাজা রক্ত ফোঁটা
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

স্বাধীনতার নামে সত্যবাদীর
মুখে দিয়েছে তালা
অত্যাচারী শোষক রাজারা
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

গনতন্ত্রের নামে চলছে
পৃথিবীময় মনতন্ত্রের শোষন নির্যাতন,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

সভ্যতার নামে অসভ্যতা
ছড়াচ্ছে ধর্মনীরপেক্ষ নাস্তিকবাদীরা,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।


নারীর অধিকারের নামে
নারীকে বানাচ্ছে পন্য
একালের নারীবাদীরা,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

অধিকারের নামে ধ্বংস
করে দিচ্ছে অত্যাচারী
জানোয়ারের দল,
নবজাতকের পৃথিবী দেখার সাধ
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।
     *******








"আকাশ ছোয়া মেঘের উপর"
                                  মো: শফিকুর রহমান।
সমাজ তোমার নিক্ষিপ্ত ঘৃনায়
আমি আজ আকাশ ছোয়া
মেঘের উপর দাঁড়িয়ে আছি।
যেখানে রৌদ্রের তীব্রতা আছে,
ঝড় উঠে, বিদ্যু চমকায়,
ঘনকালো অন্ধকার ঘিরে থাকে,
তবুও আমি নির্ভীক।

হয়তবা প্রশ্ন করবে,
কিভাবে এত নির্ভীক হলাম
শুন, যখন আমার সামনে
এগিয়ে যাওয়ার কোন পথ ছিলনা
আমি তোমাদের দ্বারে দ্বারে ঘুরেছি,
তোমরা শুধু আমাকে অবহেলা,
লাঞ্চনা ও ঘৃনা করেছ।
আর এরই মধ্যে আমার
পিঠ দেওয়ালে ঠেকে গেল।
তারপর কিছু স্বার্থপ্রেমী সমাজ সেবকরা
আমাকে তাদের হাতের অস্ত্র বানিয়ে নিল।
এর পরপরিই আমি মেঘের উপর
'পা' রাখতে শুরু করি।

আর আমি অল্পতেই অনেক পাই,
এটা আমার কোন দোষ বা গুন নয়।

হ্যাঁ, একটা কথা না বলে পারলাম না
বেঁচে থাকার জন্য তোমরা এতটা উদাসিন যে
একবারও আমার বিরুদ্ধচারণ কর না।

তোমরা আমাকে ঘৃনা কর বা না কর,
তাতে আমার কিছু যায় আসেনা
তবে তোমাদের প্রতি আমি
ঘৃনার থুথু নিক্ষেপ করলাম,
যদি বুঝতে পার নিজেকে সংশোধন কর।



"কলম তুমি পৃথিবীর সবচাইতে ধারলো অস্ত্র নিরবে কাটো কাগজ, অথচ ঝরে পড়ে কত তাজা রক্ত নয়ন থেকে নেমে আসে সলিল এর জোয়ার"।


"আমরা বলি"

________ মোঃ শফিকুর রহমান

বদলে যাও,বদলে যাও
বলি আমরা অন্যকে
কেন যেন আমরা নিজেরাই বদলাই না।


সত্য বলার সাহস যোগাই, আমরা অন্যদের
কেন যেন আমরা নিজেরাই সত্য বলতে ভয় পাই।


নেশা থেকে দূরে থাকতে অন্যকে বলি আমরা
কিন্তু নিজেরা কতটুকু দূরে আছি ভাবতে অবাক লাগে।


মানুষের মত মানুষ হতে আমরা বলি অন্যদের,
কিন্তু ভাবতে অবাক লাগে কতটুকুবা নিজেরাই মানুষের মত মানুষ হয়েছি।


স্বাধীন স্বাধীনতা

‍‌‌‌‌‌
__________মোঃ শফিকুর রহমান
খাঁচার মাঝে বন্ধী  নয়তো আমি
তবু কেন বন্ধী আমি ভুবন জুড়ে
স্বাধীনতার জ্বালা বুকে দিচ্ছে তাড়া
স্বাধীনতার কথা বলে সবাই দিচ্ছে ফাঁকি
তাই বলে আজ জনতে চাই
স্বাধীনতার মানেটা কি?
হত্যা, খুন, রাহাজানি, ধর্ষন
না মদ, গাঁজা, সিগারেটের ধুয়া বিষাক্ত্ব বায়ু
র্দূনীতি, র্দুভোগ, ঘুসের টাকা
আকাশ ছোয়া দালান গড়া।
শিক্ষা প্রতিষ্ঠানে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তিবাজি
ছাদ থেকে ফেলে দেওয়া ছাত্র নামের কলংকটা।
স্বাধীনতার মানেটা কি?
সরকারী নিয়োগে হচ্ছে বিয়োগ মেধার
ঘুস দিয়ে চাকুরী পাচ্ছে মেধাহীন অযোগ্যরা।
উপরের ছাদে যাদের মামা, কাকা, খালু নেই
শত মেধাবী, দক্ষ হলেও চাকুরী তাদের নেই।
এই যদি হয় স্বাধীন স্বাধীনতা
তবে ঘৃণার পাত্র কোনটা??


ইতিহাস

               মো: শফিকুর রহমান।
ইতিহাস তুমি দিন দিন শুধু বেড়েই যাও
চলার পথে তুমি একবারও ধমকে দাঁড়াও না।
চমক লাগিয়ে দাও মাঝে মাঝে
আবার কখনও ভিজিয়ে তোলো
রক্তাত্ব সলিলে মোদের নয়নগুলো ।
যখনি তোমার মাঝে ঘুরে বেড়াই
ঠিক তখনি একবার হাঁসতে হয়,
একবার কাঁদতে হয়,
একবার নয়ন গুচিয়ে হরিয়ে যেতে হয় ,গহিন স্বপ্নদেশে।
ইতিহাস তুমি কথা বল হাঁসি-মুখে।
ইতিহাস কাঁদাও তুমি সিক্ত নয়নে।


''হৃদয়"

______মো: শফিকুর রহমান
হৃদয় আমার বড্ড ফাঁকা,
সবকিছুতে গোলমাল লেগে থাকা
তাই তো আমি ভাবছি এবার .....
স্বপ্ন গুলো বেচব এবার অল্প দামে
নিত্যনতুন স্বপ্ন আসে ঘুমের পাকে,



কলমের কান্না

‌‌‌‌-----------০০০০০ মো: শফিকুর রহমান ০০০০০----------------


হে স্বাধীনতাকামী, মানবতা প্রেমিক
তুমি কি দেখেছ কলমের কান্না
তুমি কি কেঁদেছ তার সাথে।

যদিও তুমি সিক্ত নয়নে
দেখে থাকো কলমের কান্না।

যদি সত্যি দেখে থাকো,
তোমার সিক্ত নয়ন দু'টি
রক্তে ভেজা সলিলে কেঁদে উঠবে।

জেগে উঠবে তোমার প্রতিটি রক্ত ফোটায় উষ্ণতা,
প্রতিশোধ নেওয়ার কঠিন যন্ত্রনা।
এখনি চাইবে তুমি সকল
অন্যায়, অপরাধ, অত্যাচারকে
এক মুষ্টি বেঁধে, জ্বলন্ত আগুনে পুড়ে ছাই করে দিতে।


''ঝরে পড়া তাজা ফুল''

                         মোঃ শফিকুর রহমান
এভাবে ঝরে যাবে আর কত তাজা ফুল।
পোঁকা-মাকড় আর হিংস জানোয়ারে ,
ভরে গেছে আমারদের দেশটাতে।

কখন মুক্ত হতে পারব এমন কঠিন যন্ত্রনা থেকে।
যার কারনে ঝরেপড়ে, অকালে কত ফুঠান্ত ফুল
মুক্তি দাও আমায় মুক্তি দাও
কঠিন এ জ্বালা এ হিংস্র পোঁকামাকড়ের থাবা থেকে।

জানিনা কেমন কীটনাশক ব্যবহার করলে
এমন যন্ত্রনা থেকে মুক্তি পাব আমি, আমার দেশ।

সাম্যবাদী আর নারীবাদী লেখকেরা আজ
মুখ বন্ধ করে, কলমে তালা মেরে
নাকে তেল লাগিয়ে ঘুমাচ্ছে অবিরাম।

মনিনা মানব না এদেশে কোন পোঁকামাকড় রাখব না।
হোক না সে ধনীর দুলাল।


''কি বদলালো''
                            
মোঃ শফিকুর রহমান

ভোর হতে কেন আজ এত সময় লাগছে
পাখিদের গান কেন আর কানে
বেসে আসে না
তাহলে কি আর আমি, আমার
ফেলে আসা দিন গুলো ফিরে পাবনা।
সোনালী সূর্যের কিরণে কেন আর
শিশির ঝিকিমিকি করেনা।
ঘাসফুলে কেন? আর ঘাসফড়িং এর
আনাগোনা শুনতে পাইনা।
বৃষ্টি-বাদলার দিনে কেন আর ব্যাঙ্গ
এর ডাক শুনিনা।
মাঠ থেকে ফসল কাটার পরে সেই মাঠে
কেন? আর গ্রাম্য কিশোর-কিশোরীর
ছোটাছুটি দেখা যায় না।
কি বদলালো আমিতো তা বুঝিনা
শহরটা যে এত কঠিন ইটের গাঁথুনী
তাতে বেয়ে আসেনা পল্লীর বাতাস।


আমি কে?
_____মো: শফিকুর রহমান।
যদি প্রশ্ন কর আমি কে?
বলব আমি সরল, সহজ
কঠিন কঠিন একটা মানুষ
কারো কাছে নেইকো
আমার কোন দাবি
দু:খ থাকায় সত্বে আমি বুক ফুরিয়ে হাঁসি
কষ্টে থাকা সত্বে আমি আনন্দে মেতে থাকি।


তুমি
______মো: শফিকুর রহমান।
                          
কবিতার গল্প তুমি
এঁকে ছিলে নিঁখিলের ছবি।

নীল আকাশের মেঘেরও মেলাতে
দেখে ছিলাম তোমাকে
দেখতে তুমি তারকার ন্যায়
হাসি তোমার চাঁদের মত
দেখতে লাগে তোমায়  অনেক ভাল।

তুমি অপরূপ সুন্দর
যেন জলে ফোটা এক পদ্ম।
যত দেখি তোমায় তত
দেখতে চায় যে মন আমার,
তুমি আমার কবিতার প্রথম ও শেষ চরণ। 


জাগো হে ইসলাম
_________মো: শফিকুর রহমান।

জাগো জাগো হে ইসলাম
তুমি রাতের আধার কে ভুলে যাও,
তুমি দিনের আলো কে ভুলে যাও
তুমি জানবে, তুমি চিনবে শুধু
সত্যের পথে সংগ্রাম।

তুমি শ্রেষ্ঠ, তুমি পৃথিবীর রাজা
তুমি জেগে উঠো হে ইসলাম
তোমার আছে সাম্যতা, তুমি স্বাধীন।

তুমি আলোর ঠিকানা
তুমি সত্যের ঠিকানা
তোমায় ছাড়া চলেনা পৃথিবীটা
তুমি পৃথিবীর শ্রেষ্ঠবীর ।

তোমায় পোষমানা কে?
তুমি আকাশের উড়ন্ত সাহসী পাখি
তোমায় ধরে কে?



  "আমার আকাশ"
            ____________মো: শফিকুর রহমান
আমার আকাশ জুড়ে মেঘলা মেঘের খেলা
আধার রাতে জমে উঠে তাঁরার মেলা

আমার আকাশ জুড়ে মেঘলা মেঘের খেলা
বৃষ্টি শেষে জমে উঠে সারা আকাশ জুড়ে
রংধনুর রং এর মেলা,
এ যেন বৃষ্টি ভেজা কদম ফুলের সৌরভ ভরা

আমার আকাশ জুড়ে মেঘলা মেঘে ভরা
বর্ষা দিনে নৌকায় বসে
দুর দুরান্তে ছুটে যাওয়া

আমার আকাশ জুড়ে মেঘলা মেঘের মেলা
আধার রাতে জোনাকিরা করে খেলা


 "জেগে উঠো মুসলিম''

                                   মো: শফিকুর রহমান।
জেগে উঠো মুসলিম
জেগে উঠো, তোমার অস্তিত্ব 
আজ বিলীন হতে চলছে
নর পশুদের পদতলে।

জেগে উঠো মুসলিম
ওরা তোমার রক্ত দিয়ে তোমার বেজায়
তোমার পদতলে তোমাকে দলিত-মথিত করে।
তোমার দৃষ্টিকে , ওরা ওদের পায়ের ধুলা দিয়ে,
তোমাকে ধোকা দেয়।


জেগে উঠো মুসলিম,
ভেঙ্গে দেও সকল কু-মন্ত্রনাকারীদের চিন্তাধারা।


জেগে উঠো মুসলিম,
শক্তিশালীকর তোমার ভীরু হৃদয়টাকে 
হাতে হাত রেখে ধ্বংস কর
সকল শয়তানের কু-মন্ত্রনাকে।


জেগে উঠো মুসলিম,
ওরা তোমাদের কে নিয়ে হাঁসে ,
মজা করে, অপদস্ত অপমান করে ।


গর্জে উঠো মুসলিম,
ধ্বংস কর এ সকল, ইহুদি, নাসারা ও মুনাফিকদের সড়যন্ত্র।


জেগে উঠো মুসলিম,
ঘুমিয়ে থাকার আর সময় নেই।
ওরা মনে করে তোমরা বন্ধনহীন,
অশিক্ষিত পরাধীন।
জেগে উঠো মুসলিম, গর্জন কর
নিজকে জান এবং চিনে নাও।




              "আমরা চাই"
                            ---------------------মো: শফিকুর রহমান।
সব অন্ধকার ভুলে যাও
সত্যের সাথে গেয়ে উঠো,
আমরা সাম্য, মৈত্রি, স্বাধীনতা চাই।


                    দূরন্ত আকাশে উড়ন্ত পাখির 
                    মত ডানা মেলে উড়তে চাই।
সীমাহীন সীমারেখা
দিগান্ত বাঁকে সূর্যে উঠার মত
আমরা জেগে উঠতে চাই।
                    শত যন্ত্রনা শত বঞ্চনা ভেঙ্গে
                    সব করব চুরমাচুর
                    রইবেনা আর নিপীড়িত মানুষের কান্নার সুর।
উড়বে আকাশে নতুন পতাকা
যেখানে থাকবে সাম্য, মৈত্রি, স্বাধীনতা। 

"আমরা বাঙ্গালী" 
-------------------মো: শফিকুর রহমান।
ভাল মানুষ সেজে বসে আছি,
আমরা ঘরের কোনে।
এই বাধা ভেঙ্গে উঠবো আমরা
চুইব আকাশ, উড়বো ডানা মেলে।
পাঁখির কন্ঠে গাইবো গান।
পিপীলিকার ন্যায় করবো অপুরান্ত পরিশ্রম
দু:খ ভুলে গাইব জয়ের গান।
শান্তির নিড়ে বসে দেখব, নিজেদের ভুল কোথায়।
তবুও বসে থাকতে চাইনা অলস হয়ে,
জয়ের নেশা ধরেছে আজ
পারবে না আর কেউ ধরে রাখতে,
সম্ভাবনার এই বিজয়ে পারবে না কেউ হারাতে।

 ''ফিলিস্তীনি"
-----------------   মো: শফিকুর রহমান
কাঁদতে কাঁদতে এসেছি পৃথিবীতে
কি আর কাঁদাবে?
রক্ত দিতে শিকিয়েছে পূর্ব-পুরুষেরা,
তবে স্বাধীনতা নয়।
আমরা ফিলিস্তীনি মুসলিমেরা তাজাপ্রণ, 
ও রক্তে ভিজিয়ে দিব মাতৃ-ভূমি,
তবুও স্বাধীনতা দিবনা ইহুদী নরপশুদের।
অস্ত্রের বলে শক্তিশালী হয়ে ফিলিস্তীনিদের রক্ত খেয়ে
ওরা তবুও পাবেনা স্বাধীনতার অমৃত স্বাদ।
নিদিষ্টি ভূ-খন্ডহীন যাযাবর নরপশুর দল
একদিন শেষ হবে তোদের শরীলের সমস্ত বল,
বিজয় আসবে ফিলিস্তীনি মুসলিমদের
আশা নয় বিশ্বাস হৃৎপিন্ডের রক্তের প্রতিটি  ফোটায়।
এ বিশ্বাস বুকে নিয়ে জন্মনেয় ,
প্রতিটি শিশু সৈনিক বেসে ফিলিস্তীনির ভূ-খন্ডে।


"বাংলাদেশ"
মো: শফিকুর রহমান।
ত্রিশলক্ষ তাজা প্রাণের রক্তের বিনিময়
কেনা আমার স্বাধীন স্বাধীন বাংলাদেশ।

সবুজ শ্যামল ফসলে ঘেরা
সোনালী এদেশ আমার।

আজও মুচে যায়নি সেই রক্তের দাগ
তবু কেন আমি পায়নি
আমার সাম্যতা, আমার স্বাধীনতা, আমার বন্ধুত্ব।

পুলিশের পদতলে দলিত কেন
স্বাধীনতা আজ তুমি?
যা রক্ত দিয়ে কেনা।
লক্ষ প্রাণের কোনে জেগে আছে স্বপ্ন,
পিরে আসবে স্বাধীনতা একদিন।
আশা নয় বিশ্বাস, তাই বার বার বদলা নীতি নিধারক।

Related Posts Plugin for WordPress, Blogger...

Best Poem Collection

IP

Contact Form