“আমাদের ছোট দেশ”
মোঃ শফিকুর রহমান।
আমাদের
ছোট দেশ চলে
ঋণ করে
করে......
এর মাঝে
কিছু টাকা চুরি হয়ে
চলে যায়
নেতাদের পকেটে,
কেউ
কিছু বললে চড় কষে তারে গালেতে।
আমাদের
ছোট দেশ চলে
ঋণ করে
করে......
ঋণের
বোঝা মাথায় করে
নবজাতক
আসে ধরনীতে,
মনে মনে
এভাবে যে, আমাদের
পূর্বপুরুষেরা
এত বড় বোঝাটা
আমাদের
মাথাতে রেখে গেল কেন?
আমাদের
ছোট দেশ চলে
ঋণ করে
করে......
তাই
আমরাও ভাবি, ঋণের বোঝাটা
আরো
অনেক বড় করে রেখে যাব
আমাদের
ভবিষৎ প্রজন্ম নবজাতকের মাথাতে।
আমাদের
ছোট দেশ চলে
ঋণ করে
করে......
এভাবে
যদি ঋণের বোঝাটা বড় হতে থাকে
তাহলেতো
কোনদিনও
মাথা
উচু করে দাঁড়াতে পারবেনা
আমাদের
ছোট দেশটা,
ভেঙ্গে
যাবে একদিন বোঝার ভারে।
