twitter
rss

undefined
**** *** আপনাকে স্বাগতম******* আপনার কবিতাটি মেইল করুন। তা প্রকাশ করা হবে, এই ওয়েব সাইটে। এ ই-মেইল ঠিকানা amarkobita.tk@gmail.com পাটিয়ে দিন।*** **** পরীক্ষা মুলক প্রচার, সাইটে কাজ চলছে।
আহসান হাবীব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আহসান হাবীব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান









দোতলার ল্যন্ডিং মুখোমুখি ফ্ল্যাটএকজন সিঁড়িতে, একজন দরোজায়
------------------------------আহসান হাবীব

:
আপনারা যাচ্ছেন বুঝি?
:
লে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব
:
বছর দুয়েক হলো, তাই নয়?
:
তারো বেশিআপনার ডাকনাম শানু, ভালো নাম?
:
শাহানা, আপনার?
:
মাবু
:
জানি
:
মাহবুব হোসেনআপনি খুব ভালো সেলাই জানেন
:
কে বলেছেআপনার তো অনার্স ফাইনাল, তাই নয়?
:
এবার ফাইনাল
:
ফিজিক্স-এ অনার্স
:
কি আশ্বর্যআপনি কেন ছাড়লেন হঠা?
:
মা চান নামানে ছেলেদের সঙ্গে বসে
:
সে যাক গে, পা সেরেছে?
:
কি করে জানলেন?
:
এই আর কিসেরে গেছে?
:
ও কিছু না, প্যাসেজটা পিছল ছিলো মানে
:
সত্যি নয়উঁচু থেকে পড়ে গিয়ে
:
ধ্যাখাবার টেবিলে রোজ মাকে অতো জ্বালানো কি ভালো?
:
মা বলেছে?
:
শুনতে পাই? বছর দুয়েক হলো, তাই নয়?
:
তারো বেশিআপনার টবের গাছে ফুল এসেছে?
:
নেবেন? না থাকরিকসা এলো, মা এলেন, যাই
:
যাইআপনি সন্ধেবেলা ওভাবে পড়বেন না,
চোখ যাবে, যাই
:
হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই
:
যান, আপনার মা আসছেনমা ডাকছেন, যাই


একবার বলেছি তোমাকে

-----------------আহসান হাবীব

একবার বলেছি, তোমাকে আমি ভালোবাসি
একবার বলেছি, তোমাকে আমি, তোমাকেই ভালোবাসি
বল
এখন সে কথা আমি ফেরাব কেমনে !
আমি একবার বলেছি তোমাকে ...

এখন তোমাকে আমি ঘৃণা করি
এখন তোমার
দৃষ্টির কবলে এলে ক্ষতস্থান জ্বলে জ্বলে ওঠে
তোমার সান্নিধ্যে এলে তুমি উষ্ণ নাভিমূল থেকে
বাতাসে ছড়াও তীব্র সাপিনীর তরল নিঃস্বাসআমি
যতবার ছুটতে চাই, তোমার দৃষ্টির বাইরে যেতে চাই, তুমি
দু চোখে কী ইন্দ্রজাল মেলে রাখ ! আমি ছুটতেও পারি না
আমি ফেরাতে পারি না কথা
আমি একবার বলেছি, তোমাকে ...

সম্রাজ্ঞীর বেশে আছনতজানু আমি
দাসানুদাসের ভঙ্গি করপুটে, দেখি
তোমার মুখের রেখা অবিচল, স্থির জঙ্ঘা তোলে না টঙ্কার,
তুমি পবিত্রতা পবিত্রতা বলে
অস্পষ্ট চিত্কার কর, তুমি
কেবলি মালিন্য দেখ, অশ্লীলতা, ক্রমান্বয়ে ঘৃণা
ক্রোধ বাড়ে, উত্তেজনা বাড়ে
নামে উষ্ণ জলস্রোততুমি
এইভাবে প্রবল ঘৃণায়
আমাকে ভাসিয়ে দিয়ে অহঙ্কার রাখতে চাও অটুটতবুও
পৃথিবীতে আছে কিছু মানুষের অবস্থান, তারা
অপমানে ধন্য হয়
উপেক্ষায় ঋজু;
তারা স্বভাব-কাঙাল ! যদি
একবার বলে তবে ফেরাতে পারে নাআমি
ফেরাতে পারি নাআমি
একবার বলেছি, তোমাকে আমি ভালোবাসি

ভালোবাসা ভালোবাসা ভালোবাসা
ভালোবাসা ! সে কেমন, কোন দীপ্র স্বর্গীয় প্রতাপ
যার মৃত্যু নেই
জন্মান্তর নেই?


জোনাকিরা

          আহসান হাবীব
তারা- একটি দুটি তিনটি করে এলো
তখন- বৃষ্টি-ভেজা শীতের হাওয়া
বইছে এলোমেলো,
তারা- একটি দুটি তিনটি করে এলো
থই থই থই অন্ধকারে
ঝাউয়ের শাখা দোলে
সেই- অন্ধকারে শন শন শন
আওয়াজ শুধু তোলে
ভয়েতে বুক চেপে
ঝাউয়ের শাখা , পাখির পাখা
উঠছে কেঁপে কেঁপে
তখন- একটি দুটি তিনটি করে এসে
এক শো দু শো তিন শো করে
ঝাঁক বেঁধে যায় শেষে
তারা- বললে ও ভাই, ঝাউয়ের শাখা,
বললে, ও ভাই পাখি,
অন্ধকারে ভয় পেয়েছো নাকি ?
যখন- বললে, তখন পাতার ফাঁকে
কী যেন চমকালো
অবাক অবাক চোখের চাওয়ায়
একটুখানি আলো
যখন- ছড়িয়ে গেলো ডালপালাতে
সবাই দলে দলে
তখন- ঝাউয়ের শাখায়- পাখির পাখায়
হীরে-মানিক জ্বলে
যখন- হীরে-মানিক জ্বলে
তখন- থমকে দাঁড়াঁয় শীতের হাওয়া
চমকে গিয়ে বলে-
খুশি খুশি মুখটি নিয়ে
তোমরা এলে কারা?
তোমরা কি ভাই নীল আকাশের তারা ?
আলোর পাখি নাম জোনাকি
জাগি রাতের বেলা,
নিজকে জ্বেলে এই আমাদের
ভালোবাসার খেলা
তারা নইকো- নইকো তারা
নই আকাশের চাঁদ
ছোট বুকে আছে শুধুই
ভালোবাসার সাধ

Related Posts Plugin for WordPress, Blogger...

Best Poem Collection

IP

Contact Form