twitter
rss

undefined
**** *** আপনাকে স্বাগতম******* আপনার কবিতাটি মেইল করুন। তা প্রকাশ করা হবে, এই ওয়েব সাইটে। এ ই-মেইল ঠিকানা amarkobita.tk@gmail.com পাটিয়ে দিন।*** **** পরীক্ষা মুলক প্রচার, সাইটে কাজ চলছে।








আমি আর কাঁদতে চাই না
মোঃ শফিকুর রহমান।


আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে
হাজার মাজলুমানের রক্তে
ভেজা তোমার দেহটা।

নিপীড়ন আর কান্নার আর্তনাদ
একবারও তোমার হৃদয় ভেদ করেনা,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

বোমার বিকট শব্দে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে
তোমার রূপ দেখিতে আসা
নতুন শিশুটির দেহটা,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

ধর্ষিতা নারীর চিৎকার, আর
জীবন্ত ছেড়া মানব দেহের আর্তনাদ
তোমাকে একবারও শংকিত করেনা,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

জীবন্ত আগুনে পোড়া আর
একটি মাত্র বুলেটে প্রাণহীনতা
তোমাকে একবারও চিন্তিত করেনা
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

নিরীহ নিরাপরাধ মানুষের গলায়
ঝুলন্ত ফাঁসির দড়ি
তুমি একক দৃষ্টিতে দেখ,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

ধর্ষিতা প্রিয়ার চোখের জল দেখা
নিজের সর্বচ্চ হারিয়ে পথে
পথহীন দীগান্ত বিহীন উম্মাদ হওয়া,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

শ্রমিকের বুকে আকাশ ছোয়া
দালানের ভিত্তি স্থাপন করে
অত্যাচারী শোষক ধনীরা,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

অনাহারী শিশুর চোখের জল
গৃহকর্তীর হাতে নির্যাতিত
গৃহকর্মী শিশুর আর্তনাদ
তোমার বিবেকে একবারও বাধা দেয় না
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

মিথ্যার ছায়াতলে নাচে দুষ্ট লোকেরা
তুমি তাদের কোন বাধা দেওনা
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

সীমান্তে কাঁটা তারে ঝুলন্ত
শিশুর দেহ থেকে ঝরে
পড়ে তাজা রক্ত ফোঁটা
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

স্বাধীনতার নামে সত্যবাদীর
মুখে দিয়েছে তালা
অত্যাচারী শোষক রাজারা
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

গনতন্ত্রের নামে চলছে
পৃথিবীময় মনতন্ত্রের শোষন নির্যাতন,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

সভ্যতার নামে অসভ্যতা
ছড়াচ্ছে ধর্মনীরপেক্ষ নাস্তিকবাদীরা,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।


নারীর অধিকারের নামে
নারীকে বানাচ্ছে পন্য
একালের নারীবাদীরা,
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।

অধিকারের নামে ধ্বংস
করে দিচ্ছে অত্যাচারী
জানোয়ারের দল,
নবজাতকের পৃথিবী দেখার সাধ
আমি আর কাঁদতে চাই না
পৃথিবী তোমার বুকে।
     *******







0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...

Best Poem Collection

IP

Contact Form