twitter
rss

undefined
**** *** আপনাকে স্বাগতম******* আপনার কবিতাটি মেইল করুন। তা প্রকাশ করা হবে, এই ওয়েব সাইটে। এ ই-মেইল ঠিকানা amarkobita.tk@gmail.com পাটিয়ে দিন।*** **** পরীক্ষা মুলক প্রচার, সাইটে কাজ চলছে।


"আকাশ ছোয়া মেঘের উপর"
                                  মো: শফিকুর রহমান।
সমাজ তোমার নিক্ষিপ্ত ঘৃনায়
আমি আজ আকাশ ছোয়া
মেঘের উপর দাঁড়িয়ে আছি।
যেখানে রৌদ্রের তীব্রতা আছে,
ঝড় উঠে, বিদ্যু চমকায়,
ঘনকালো অন্ধকার ঘিরে থাকে,
তবুও আমি নির্ভীক।

হয়তবা প্রশ্ন করবে,
কিভাবে এত নির্ভীক হলাম
শুন, যখন আমার সামনে
এগিয়ে যাওয়ার কোন পথ ছিলনা
আমি তোমাদের দ্বারে দ্বারে ঘুরেছি,
তোমরা শুধু আমাকে অবহেলা,
লাঞ্চনা ও ঘৃনা করেছ।
আর এরই মধ্যে আমার
পিঠ দেওয়ালে ঠেকে গেল।
তারপর কিছু স্বার্থপ্রেমী সমাজ সেবকরা
আমাকে তাদের হাতের অস্ত্র বানিয়ে নিল।
এর পরপরিই আমি মেঘের উপর
'পা' রাখতে শুরু করি।

আর আমি অল্পতেই অনেক পাই,
এটা আমার কোন দোষ বা গুন নয়।

হ্যাঁ, একটা কথা না বলে পারলাম না
বেঁচে থাকার জন্য তোমরা এতটা উদাসিন যে
একবারও আমার বিরুদ্ধচারণ কর না।

তোমরা আমাকে ঘৃনা কর বা না কর,
তাতে আমার কিছু যায় আসেনা
তবে তোমাদের প্রতি আমি
ঘৃনার থুথু নিক্ষেপ করলাম,
যদি বুঝতে পার নিজেকে সংশোধন কর।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...

Best Poem Collection

IP

Contact Form