twitter
rss

undefined
**** *** আপনাকে স্বাগতম******* আপনার কবিতাটি মেইল করুন। তা প্রকাশ করা হবে, এই ওয়েব সাইটে। এ ই-মেইল ঠিকানা amarkobita.tk@gmail.com পাটিয়ে দিন।*** **** পরীক্ষা মুলক প্রচার, সাইটে কাজ চলছে।









“দোতলার ল্যন্ডিং মুখোমুখি ফ্ল্যাট। একজন সিঁড়িতে, একজন দরোজায়”
------------------------------আহসান হাবীব

:
আপনারা যাচ্ছেন বুঝি?
:
চ’লে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব।
:
বছর দু’য়েক হ’লো, তাই নয়?
:
তারো বেশি। আপনার ডাকনাম শানু, ভালো নাম?
:
শাহানা, আপনার?
:
মাবু।
:
জানি।
:
মাহবুব হোসেন। আপনি খুব ভালো সেলাই জানেন।
:
কে বলেছে। আপনার তো অনার্স ফাইনাল, তাই নয়?
:
এবার ফাইনাল
:
ফিজিক্স-এ অনার্স।
:
কি আশ্বর্য। আপনি কেন ছাড়লেন হঠাৎ?
:
মা চান না। মানে ছেলেদের সঙ্গে ব’সে…
:
সে যাক গে, পা সেরেছে?
:
কি ক’রে জানলেন?
:
এই আর কি। সেরে গেছে?
:
ও কিছু না, প্যাসেজটা পিছল ছিলো মানে…
:
সত্যি নয়। উঁচু থেকে পড়ে গিয়ে…
:
ধ্যাৎ। খাবার টেবিলে রোজ মাকে অতো জ্বালানো কি ভালো?
:
মা বলেছে?
:
শুনতে পাই? বছর দুয়েক হ’লো, তাই নয়?
:
তারো বেশি। আপনার টবের গাছে ফুল এসেছে?
:
নেবেন? না থাক। রিকসা এলো, মা এলেন, যাই।
:
যাই। আপনি সন্ধেবেলা ওভাবে পড়বেন না,
চোখ যাবে, যাই।
:
হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই।
:
যান, আপনার মা আসছেন। মা ডাকছেন, যাই।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...

Best Poem Collection

IP

Contact Form