“জাগো হে ইসলাম”
_________মো: শফিকুর রহমান।
জাগো জাগো হে ইসলাম
তুমি রাতের আধার কে ভুলে যাও,
তুমি দিনের আলো কে ভুলে যাও
তুমি জানবে, তুমি চিনবে শুধু
সত্যের পথে সংগ্রাম।
তুমি শ্রেষ্ঠ, তুমি পৃথিবীর রাজা
তুমি জেগে উঠো হে ইসলাম
তোমার আছে সাম্যতা, তুমি স্বাধীন।
তুমি আলোর ঠিকানা
তুমি সত্যের ঠিকানা
তোমায় ছাড়া চলেনা পৃথিবীটা
তুমি পৃথিবীর শ্রেষ্ঠবীর ।
তোমায় পোষমানা কে?
তুমি আকাশের উড়ন্ত সাহসী পাখি
তোমায় ধরে কে?
