"আমার আকাশ"
____________মো: শফিকুর রহমান।
আমার আকাশ জুড়ে মেঘলা মেঘের খেলা
আধার রাতে জমে উঠে তাঁরার মেলা।
আমার আকাশ জুড়ে মেঘলা মেঘের খেলা
বৃষ্টি শেষে জমে উঠে সারা আকাশ জুড়ে
রংধনুর রং এর মেলা,
এ যেন বৃষ্টি ভেজা কদম ফুলের সৌরভ ভরা।
আমার আকাশ জুড়ে মেঘলা মেঘে ভরা
বর্ষা দিনে নৌকায় বসে
দুর দুরান্তে ছুটে যাওয়া।
আমার আকাশ জুড়ে মেঘলা মেঘের মেলা
আধার রাতে জোনাকিরা করে খেলা।
