"ভাষার মান"
__________ইয়াছমীন আখতার
একুশ আমার মায়ের ভাষা
একুশ আমার গান
একুশেতে ফিরে ফেলাম
বাংলা ভাষার মান।
একুশ আমার শহীদ ভাইদের স্মৃতি
রক্ত দিয়ে চালু করেছে
বাংলা ভাষার রীতি।
একুশ আমার হাজার মায়ের হারানো রতন
রফিক, সালাম, বরকত জীবন না দিলে,
হত বাংলা ভাষার পতন।
একুশ আমার প্রাণ
একুশ আমার শহীদ ভাইদের অমর দান।
একুশ আমার জয়
একুশ এখন পালিত হয় পৃথিবীময়।
