"আমরা বলি"
________ মোঃ শফিকুর রহমান
বদলে যাও,বদলে যাও
বলি আমরা অন্যকে
কেন যেন আমরা নিজেরাই বদলাই না।
সত্য বলার সাহস যোগাই, আমরা অন্যদের
কেন যেন আমরা নিজেরাই সত্য বলতে ভয় পাই।
নেশা থেকে দূরে থাকতে অন্যকে বলি আমরা
কিন্তু নিজেরা কতটুকু দূরে আছি ভাবতে অবাক লাগে।
মানুষের মত মানুষ হতে আমরা বলি অন্যদের,
কিন্তু ভাবতে অবাক লাগে কতটুকুবা নিজেরাই মানুষের মত মানুষ হয়েছি।

৩১ মার্চ, ২০১৩ এ ১২:৫৫ AM
www.itmerit.tk