''চেতনার ডাক নয়"
_________মোঃ সফিকুর রহমান
চেতনার ডাক নয়, বিবেকের তাড়নায়,
জাগ্রত হও তুমি সত্যের সাথে।
গাও গান সত্যের সংগ্রামের,
ডাকো তুমি মিথ্যার প্রভাতীর ধ্বংস।
দাঁড়াও তুমি মাথা উঁচু করে।
যত রক্ত ঝরতে চায় ঝরাও তুমি,
তবুও সত্য জীবন্ত হয়ে থাকুক
উজ্জল দীপ্তিমান আলোর মত করে।
মরলে ও ভুলবে না তোমাকে
সত্যের পথের সন্ধানীরা।
