তোমার জন্ম
মোঃ সফিকুর রহমান
রক্তাত্ব মুরুর মাঝে হয়েছিল তোমার জন্ম,
আজ তুমি পৃথিবীর ভালবাসা,
অন্ধ হয়ে কঠিন যন্ত্রনা ভোগছ ।
হারিয়েছ তুমি তোমার স্বর্নযুগ
হারিয়েছ তুমি তোমার সাম্যতা
হারিয়েছ তুমি তোমার স্বাধীনতা
হারিয়েছ তুমি তোমার বন্ধুত্ব।
এখন ও তোমার হাতে অনেক সময় আছে,
সাহসী করে তোলো তোমার হীন মনটাকে
জাগিয়ে তোলো ঘুমিয়ে থাকা
তোমার রক্তের সকল উষ্ণতাকে ।
আবার গর্জন করে উঠো সিংহের মত করে ।
বাড়িয়ে তোলো তোমার হৃদয়কে
তোমার প্রভুর কাছ থেকে পাওয়া সর্বশ্রেষ্ঠ সম্পদ দ্বারা।
